সোমবার বিকালে ঝিকরগাছা থানার পুলিশের ফাঁদে পড়ে ২শ' গ্রাম গাঁজাসহ এক মহিলা আটক হয়েছে। এ সময় মহিলার কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ২০০ টাকা উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছেন, পুলিশের সোর্স ক্রেতা সেজে যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি গ্রামের গাজিপাড়ার নজরুল ইসলামের বাড়ি উপস্থিত হয়। সোর্সের কাছে বিক্রির জন্য নজরুলের স্ত্রী শাহানারা (৪৫) ২০০ গ্রাম গাঁজা বের করে দেয়। এ সময় তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ মহিলার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে নগদ ১ লাখ ২৬ হাজার ২০০ টাকা উদ্ধার করে।
আটক মহিলা টাকার ব্যাপারে বলেন, ১ লাখ টাকা আমার জামাই দিয়েছে। বাকি টাকার ব্যাপারে তিনি চুপ থাকেন। ধারণা করা হচ্ছে ২৬ হাজার ২০০ টাকা গাঁজা বিক্রি করেছিলো।
ঝিকরগাছা থানার পুলিশ পরিদর্শক (ওসি) সুমন ভক্ত বলেন - উদ্ধার হওয়া টাকার ব্যাপারে আটক মহিলা যৌক্তিক প্রমাণ দিতে পারেনি। ধারণা করা হচ্ছে, এ টাকা গুলো সবই গাঁজা বিক্রির টাকা।
এ ব্যাপারে ঝিকরগাছা থানায় সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আটক মহিলা ও তার স্বামী উভয়ই গাঁজা বিক্রেতা।