খুলনার পাইকগাছায় উপজেলা আইনশৃংঙ্খলা কমিটির মাসিকসভা সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ওসি জিয়াউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী প্রমুখ। জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ওসি জিয়াউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।