তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে খুলনার পাইকগাছা থানা ও পৌর বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় পুরাতন পরিবহন কাউন্টারের সামনে এ কর্মসূচি পালন করে। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে হাজির হয়ে একত্র হয় দলীয় নেতাকর্মীরা। উপজেলা বিএনপির আহ্বায়ক চিকিৎসক আবদুল মজিদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা জেলা যুগ্ম আহ্বায়ক শামিম কবির। এ ছাড়া বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক অ্যাড. আব্দস সাক্তার, জেলা নেতা জাফরিন নেওয়াজ চন্দন, বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, এস এম এনামুল হক, এস এম ইমদাদুল হক, শেখ ইমাদুল ইসলাম, আসলাম পারভেজ, সেলিম রেজা লাখি, সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, প্রনব কান্তি মন্ডল, মোস্থফা মোড়ল, সাইফুল ইসলাম তারিক, ইব্রাহীম হোসেন, নাজির আহম্মদ, আমিনুল ইসলাম বাহার, আমিনুর সরদার, আসাদুজ্জামান খোকন, তৌহিদুর জ্জামান মুকুল, সাজ্জাত আহম্মদ মানিক, মেছের আলী সানা, সরদার ফারুক আহম্মদ, আনারুল কাদির, হাকিম সানা, আবু মুছা, মছিজুল ইসলাম টাকু, আসাদুজ্জামান ময়না, জি এম রুস্তুম আলী, আসাতুল্লা আল গালিব, সরজিত ঘোষ দেবেন, লক্ষী রানী গোলদকর, ইমরান হোসেন, যোজ্ঞেস্বর কাত্তিক ও আনারুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, মানুষের জীবন জীবিক আজ হুমকির মুখে পড়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বেড়েই চলেছে। দ্রব্যের মূল্যে বাড়ার কারণে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ সরকার কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিএনপির নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের সকল অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।