খুলনার প্ইাকগাছায় আইপিএল ও বিপিএল আদলে আগামী ১৬-২২ জুন ৮ দলীয় পিপিসিএল ক্রিকেট লীগের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। রোববার বিকেলে শুরু হয়ে রাত পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে উন্মুক্ত পদ্ধতিতে নিবন্ধিত ১৯৪ জন খেলোয়াড়দের নিলামে ক্রয় অনুষ্ঠান সম্পন্ন হয়। এ ক্রয় অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী, প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ সহ আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ও সম্পাদক এনআরবিসি ব্যাংক ব্যবস্থাপক জাহিদুল ইসলাম হ্যাপি সহ, সাংবাদিক, খোলোয়ার টিম ও বিভিন্ন শ্রেীন পেশার মানুষ। আয়োজক সূত্র জানিয়েছেন, পাইকগাছা সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এ ক্রিকেট লীগের উদ্বোধন করবেন সংসদ সদস মো. আক্তারুজ্জামান বাবু। আয়োজক কমিটির ১১ সদস্য বিশিষ্ট গভনিং বডির সভাপতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইমরুল কায়েস বলেন, মাদকমুক্ত ও স্মাট ফোন আসক্তিমূক্ত যুব সমাজ গঠনে এ ক্রিকেট আয়োজন করা হয়েছে। তিনি আরোও বলেন, এ ও বি-গ্রুপে ৪ দলে ১৫টি খেলা অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ান দলকে ট্রপি সহ ১ লক্ষ টাকা ও রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা প্রদান করা হবে।