খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান ও দিঘলিয়া উপজেলা আ'লীগের গাজী জাকির হোসেন সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশংকাজনক।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দিঘলিয়া উপজেলা আ'লীগের সহ-সভাপতি গাজী জাকির হোসেন রোববার (১২ জুন) সন্ধ্যা অনুমানিক সাড়ে ৭ টার দিকে মোটরসাইকেল যোগে আড়ুয়া থেকে বারাকপুর ফেরার পথে বোয়ালিয়ারচরে পৌঁছালে ৮/১০ সন্ত্রাসী তার গতিরোধ করে এবং তারা গাজী জাকির হোসেনের উপর চড়াও হয়। এ সময় আগত সন্ত্রাসীরা লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি মারধর করে এবং ধারালো রামদা দিয়ে কুপিয়ে মারাতœক জখম করে পার্শ্ববর্তী ডোবায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা হতে পারে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। বর্তমানে তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশংকাজনক।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী ও ওসি তদন্ত রিপন কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।