নেত্রকোনার দুর্গাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও গর্ভন্যান্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। প্রধানমন্ত্রীর দশ টি বিশেষ উদ্যোগের মধ্যে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন,শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ বিষয় নিয়ে দশটি গ্রুপে বিভক্ত হয়ে সকল বিষয়ের ওপর দেশকে আরো সামনে এগিয়ে নিতে নানা সুপারিশ তুলেধরা হয়।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি বে-সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, মিডিয়াকর্মী, শিক্ষক, জনপ্রতিনিধি, পুলিশ, ইমাম, পুরোহিত, সুশীল সমাজের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।