কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপি এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আবদুস ছাত্তার।
এই সময় সেমিনারে অংশ নিতে আগত কৃষকদের মাঝে কৃষি আবহাওয়া তথ্য বিস্তার বিষয়ক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর-ই-আলম।
উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক শামীমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুস সামাদ প্রমুখ। বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৫০জন কৃষক সেমিনারে অংশগ্রহণ করেন।