নীলফামারীর সৈয়দপুর শহরের প্রায় সকল রাস্তার বেহাল অবস্থা। আসন্ন ভরা বর্ষায় রাস্তাগুলোর অবস্থা আরও করুন হবে বলে ধারণা করছেন সচেতন মানুষ। দীর্ঘদিন থেকে শহরের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা বিরাজ করলেও পৌর মেয়রের যেন কোন মাথা ব্যথা নেই। অথচ জনগন পৌর সুবিধাগুলো পেতে ভোট দিয়ে তাঁকে মেয়র নিীবাচিত করেছেন।
বিশেষ করে রেলওয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনের রাস্তাটির করুন অবস্থা। খানাখন্দে ভরে গেছে রাস্তাটি। জিআরপি মেড় থেকে দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা গেট পর্যন্ত রাস্তাটির অবস্থা খুবই খারাপ। অথচ ওই রাস্তাটি দিয়েই কারখানায় যেতে হয় বিভাগীয় তত্বাবধায়ক ( ডি এস) কে। রাস্তাটি বর্তমানে মাঝে মধ্যে ডোবা মনে হয়। রিক্সা, ভ্যান,অটো চলাচল তো দুরের কথা মানুষ পায়ে হেঁটে চলাচল করতেও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আর যদি অসুস্থ রোগি এ পথে আসে তাহলে তার অবস্থা যে কি হবে তা আল্লাহ ভরসা।
জিআরপি মোড়ের সাথে সামান্ন বৃষ্টি হলে হাঁটু পানি জমে। রাস্তার গর্ত পানিতে ভরে গিয়ে খাল দেখতে না পেরে ঘটছে ছোট খাটো দুর্ঘটনা। কাঁদা পানি একাকার হয়ে একটা নোংরা পরিবেশ সৃষ্ঠি হয়েছে সেখানে। তার ওপর আবার শহরের বিভিন্ন বাসাবাড়ির সংগৃহিত ময়লা আর্বজনা এনে ফেলা হচ্ছে সেই খানাখন্দ রাস্তায়। ময়লা আর্বজনা পঁচে ছড়াচ্ছে বিশ্রী দুর্গন্ধ। ওই পথ দিয়ে নাকে রুমাল চেপে যেতে হচ্ছে প্রথম শ্রেণীর পৌর সভার নাগরিককে।
এ মোড়টি শহরের গুরুত্বপুর্ণ। এখানে রেলওয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়। রেলওয়ে পুলিশ ক্লাব, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতি অম্নান চত্বর,পুর্বালী স্কাউট বিজ্ঞান ক্লাব এবং রেলওয়ে কারখানা প্রবেশের প্রধান রাস্তা। এ রাস্তায় পৌর সভার ময়লা আর্বজনা রাখা বা ফেলা উচিত নয় পৌর মেয়রের। শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ময়লার স্তুপ সড়াতে হবে। বাইরে থেকে আসা কোন লোক এমন ময়লার স্তুপ দেখলে মনে করবে এটি নোংরা শহর।
এ ব্যাপারে পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, পৌরসভার ১৫ টি ওয়ার্ড। ওয়ার্ড ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছে। প্রত্যেক ওয়ার্ডে একটি নির্দিষ্ঠ স্থানে বাসাবাড়ির ময়লা ফেলা হচ্ছে। পরে সেখান থেকে ময়লা সড়িয়ে নেয়া হয়ে থাকে।
রাস্তাগুলোর বেহাল অবস্থা সম্পর্কে তিনি বলেন,পর্যায়ক্রমে কাজ করা হবে। তবে বর্যা শেষ না হলে কাজ করা যাবে না।
বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ মোঃ মহসিনুল হক মহসিন বলেন, সরকার দেশের উন্নয়নে যথেষ্ঠ অর্থ বরাদ্দ দিচ্ছেন। পৌর সভার উন্নয়নেও দেয়া হয় বরাদ্দ। কিন্তু নিম্নমানের কাজের কারণে টিকে না রাস্তা। এতে সরকারী অর্থ বলবো অপচয় হচ্ছে। বাংলাদেশ কৃষকলীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আবদুস সবুর আলম জানান,শহরের রাস্তার অবস্থা খুবই খারাপ। চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে বেশ কিছু রাস্তা। কোন কোন মহল্লার রাস্তার ছাল চামড়া বলতে কিছুই নেই।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ওবায়দুল ইসলাম বলেন,ঠিকাদাররা কাজে অনিয়ম করে। নিম্নমানের বালু,পাথর,গিট্টি সিমেন্ট,ইট,বিটুমিন দেয়ার কারণে স্বল্প সময়ে রাস্তা নষ্ট হয়ে যায়। আর তাদের ওই সকল অনিয়মে সহযোগিতা করেন দায়িত্বে থাকা প্রকৌশলী।
পৌর প্যানেল মেয়র -১ শাহিন হোসেন বলেন জিআরপি মোড় থেকে কারখানা পর্যন্ত রাস্তাটি রেলওয়ের। পৌরসভা এ রাস্তাটি চেয়েছিল কিন্তু রেল তা দেয়নি। ফলে আমরা ওই রাস্তাটি মেরামত করতে পারছি না। তবে রেল কর্তৃপক্ষও রাস্তাটি সংস্কার করছেন না। যার কারণে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ।