খুলনার পাইকগাছায় কপিলমুনি প্রতাপকাটি গ্রামে জাম পাড়তে গিয়ে ডাল ভেঙ্গে পড়ে মিজানুর রহমান (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি শনিবার বিকেলে। তিনি ওই এলাকার মোনছোপ গাজীর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’কন্যা, পুত্র শহীদসহ অসংখ্যাক গুণগ্রহী রেখে গেছেন। মৃতের পারিবারিক সূত্রে জানাযায়, শনিবার বিকেলে মিজানুর প্রতাপকাটিস্থ নিজ বাড়ির পাশ্ববর্তী একটি জাম গাছে জাম পাড়তে ওঠেন। জাম পাড়ার একপর্যায়ে তিনি গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এরপর তাৎক্ষনিক তাকে উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্খাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন। সর্বশেষ সেখানে চিকাৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রোববার সকাল ১০ টায় প্রতাপকাটিস্থ তার নিজ বাসভবনে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয় বলে পারিবারিক সূত্রে জানাগেছে।