বাগেরহাটের মোল্লাহাটে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২ টায় ওই বিদ্যালয় মাঠে এ বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহম্মেদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও অ্যাকাডেমিক সুপারভাইজার রাম পদ বিশ্বাস। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, শিক্ষক মোঃ বদিউজ্জামান মিয়া, বিএম নাসির উদ্দিন প্রমূখ।