বাগেরহাটের শরণখোলার কৃতী সন্তান তাশফিন উল হক তার মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে সকল প্রকার প্রশিক্ষন শেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেনেন্ট পদে যোগদান করে শরণখোলার মুখ উজ্জ্বল করেছে।
পারিবারিক সূত্র জানায় চট্টগ্রামে বাংলাদেশ মেলিটারি একাডেমীতে গত বুধবার সেনাবাহিনীর এক অনুষ্ঠানে কমিশন ব্যাচ পরিয়ে দেন নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও গর্বিত মাতা পিতা। এ সময় কাতারের সেনা প্রধান সহ বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি আগামী ২২ জুন রংপুর সেনানিবাসে যোগদান করবেন। মেধাবী তাশফিন উল হক বরিশাল ক্যাডেট কলেজ থেকে ২০১৯ সালে এইচএসসি পাশ করে সেনাবাহিনীর প্রশিক্ষণে অংশ নেয়।
উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামের খাঁন বাড়ির মোঃ এমাদুল হক ও মোসাঃ আয়েশা খানম তাশফিন উল হকের গর্বিত পিতা ও মাতা। মোঃ এমাদুল হক গ্রামীন ব্যাংকের বরিশাল জোনের এরিয়া ম্যানেজার ও মাতা দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী মঠবাড়িয়ার কে এম লতিফ ইনস্টিটিউটের ইংরেজীর বিভগের জনপ্রিয় শিক্ষক। তাশফিন উল হক এর মা মোসাঃ আয়েশা খানম জানায় আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল সেনাবাহিনীর অফিসার পদে চাকরি করে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। আল্লাহ আমাদের মনের আশা পুর্ণ করেছেন।