বাগেরহাটের শরণখোলায় মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে সামাজিক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আজমল হোসেন মুক্তা ও ইউপি সদস্য খাইরুল ইসলাম চোর হাতেনাতে ধরে দিতে পারলে ১০ হাজার টাকা পুরুষ্কারের ঘোষণা দেয়।
উপজেলার কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ আজমল হোসেন মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন। মৌজেআলী হাওলাদারের সভাপতিত্বে ও সরোয়ার হোসেন মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রায়েন্দা ইউনিয়ন আওমীলীগের সাধারণ সম্পাদক প্যানেল চেয়ারম্যান জালাল আহম্মেদ রুমি, শিক্ষক নেতা মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা ও রায়েন্দা ইউপি সদস্য খায়রুল ইসলাম শরীফ, ইউপি সদস্য সরোয়ার হোসেন তালুকদার, তাতীলীগ নেতা এমাদুল শরীফ, মোঃ মতিয়ার রহমান মোল্লা, শাহ আলম আকন। এ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এ সময় অণ্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরণখোলা থানার এস আই ইন্দ্রজিৎ, উৎপল, মোঃ সবুর ও রাজ প্রমূখ।
৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আজমল হোসেন মুক্তা বলেন, চোর ও মাদক প্রতিরোধে সকলের এগিয়ে আসতে হবে। যে কোন মূল্যে চোর পাকড়াও করতে হবে। চোর হাতেনাতে ধরে দিতে পারলে ১০ হাজার টাকা পুরুষ্কার দেয়া হবে। যে কোন সহযোগীতায় পুলিশ আপনাদের পাশে আছে। সরকারের ভাবমূর্তী রক্ষার জন্য চোর ও মাদক প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের প্রতি ভুমিকা রাখার আহবান জানান।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন বলেন, শরণখোলা উপজেলাবাসী আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল। মাদক ও চুরি প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। অন্যায়ের প্রতি পুলিশ আপোশ করে না। আপনাদের নিরাপত্তার জন্য শরণখোলা থানা পুলিশ রাতভর টহল দিচ্ছে। মাদকের আস্তানা, মাদক পাচার ও চোরদের কোন রকম ট্রেস পেলে গোপনে আমাদেরকে জানাবেন। তবে কাউকে অন্যায়ভাবে বিপতে ফেলার জন্য খবর দিবেন না। খবর দাতার নাম অবশ্যই গোপন রাখা হবে।