জমকালো বর্ণিল আয়োজনে দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরকার হাবিব সম্পাদিত “টাঙ্গাইলের সংবাদপত্র ও সম্পাদক” নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১জুন) সকাল ১১টার সময় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ-গ্রন্থের উন্মোচন করা হয়।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল জজ কোর্টের পিপি এস আকবর খান, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, জেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন, টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্বা অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিঞা, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, এনটিভির স্টাফ করসপন্ডেন্ট মহব্বত হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নাগরপুর উপজেলা কমান্ড মোঃ সুজায়েত হোসেন’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফবিসিসিআই এর পরিচালক আবু নাসের। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুর রৌফ রিপন।