রূপসা থানা ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৮৫) এর সদস্য মো. হাফিজুল ইসলাম (৩০) নামের এক শ্রমিক খুলনা মহানগরীর সদর থানাধীন শান্তিধাম মোড়স্থ কাকলিবাগের হাসিবের সাততলা নির্মাণাধীন বাড়ির ছাঁদ ঢালাইয়ের সময় গত ৭ জুন মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত হাফিজুল ইসলাম বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা এলাকার মো. বোরহান উদ্দিন শেখের ছেলে।
এদিকে এ মৃত্যুর ঘটনায় ওই ইউনিয়নের নেতৃবৃন্দরা সাক্ষরিত এক বিবৃতিতে বলেছেন, বাড়ির মালিক এবং লেবার সরদার মিজান অচেতনতার কারণে ও নির্মাণাধীন যন্ত্রাংশ (অকেজো বাকেট মেশিন)'র সেপ ভেঙ্গে ওই শ্রমিক হাফিজুলের অকাল মৃত্যুর ঘটনা ঘটে। এমনকি এ দুর্ঘটনার পরও নির্মাণাধীন ছাঁদ ঢালাইয়ের দ্বিতীয় বাকেট দ্বারা কাজ অব্যাহত রাখেন তারা। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কালাম মৃধা, সাধারণ সম্পাদক মো. কামরুল শেখ, সিনিয়র সহ-সভাপতি মো. ওলিউল্লাহ রাজু, সহ-সভাপতি মো. গোলাম রসুল, সহ-সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সাংগঠনিক সম্পাদক মো. সুমন, কোষাধ্যক্ষ মো. সাগর শেখ, প্রচার সম্পাদক মো. হায়দার আলী খান, সদস্য নাসিমা বেগম সহ কমিটির সকল সাধারণ সদস্য বৃন্দ।