মানুষ মানুষের জন্য যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মৃত আবদুল গণী শেখের ছেলে মো. লুৎফর রহমান (৬০)। তিনি যশোর জেলা ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের ১৬৪৪নং সদস্য। একজন দক্ষ চালক হিসেবে দীর্ঘ ২৮ বছর মহাসড়কে ভারী যানবাহন চালিয়ে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। চিকিৎসকদের মতে দ্রুত অপারেশন করাতে হবে। এজন্য প্রয়োজন প্রায় তিন লাখ টাকা। চিকিৎসাধীন অসুস্থ লুৎফর রহমান জানান, সাত মাস পূর্বে তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন। গত সাত মাস যাবত বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারি পরীক্ষাসহ ওষুধ ক্রয় করতে জমানো টাকা খরচ করেছেন। বিভিন্ন সমিতি থেকে ঋণও নিয়েছেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকরা দ্রুত অপরাশনের পরামর্শ দিয়েছেন। অপরাশন ও চিকিৎসা ব্যয় বাবদ এখন প্রয়োজন প্রায় তিন লাখ টাকা। সুস্থ জীবন ফিরে পেতে অসুস্থ লুৎফর রহমান এবং তাঁর পরিবার সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন। যোগাযোগ ও বিকাশ নম্বর- ০১৭২৩-৩৪৮৪২৬।