ভারতের বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে খুলনার পাইকগাছায় ইমাম পরিষদ বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার বিকাল সাড়ে তিন টায় পৌরসভার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে পৌরসভা চত্তরে হাজির হয় তৌহিদী জনতা। পৌর ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাদিরের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা রাইসুল ইসলাম, গাজী জুনায়েদুর রহমান, মো. শামসুদ্দিন, মো. আবু সাদেক, সাইদুল ইসলাম, ইব্রাহিম খলিল, গোলাম রাব্বানী, মো. আব্দুল্লাহ, আবদুল মালেক, আবদুস সালাম, মো. ওলিউল্যাহ, মনিরুল ইসলাম, মুজিবুর রহমান, আবদুল হাই, হারুন অর-রশিদ, আবদুল মান্নান, আবদুল হক, হাবিবুল্লাহ, কামরুল হুদা, মো. আবদুর রশিদ, আকবার আলী, মো. রফিকুল ইসলাম, মোস্তফা কামাল, সাইদুজ্জামান, আবদুস সাত্তার, আবদুর রকিব, মনিরুল ইসলাম ও আসাদুল ইসলাম তুহিন প্রমুখ।