খুলনার পাইকগাছা থানাপুলিশ অভিযানে বিভিন্ন ইউনিয়ন থেকে পরোয়ানাভূক্ত ৫ আসামিকে আটক করেছে। আটকদের শুক্রবার সকালে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানার উপপুলিশ পরিদর্শক মো. তাকবীর হোসেন জানান, গত বৃহষ্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার হরিঢালী ইউনিয়নের শেখ জিন্নাতুল্লাহ ছেলে পরোয়ানার আসামি শেখ আবু মাছুদ, সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের মো. সাঈদ মল্লিকের ছেলে তরিকুল ইসলাম মল্লিক, লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের মালেক গাইনের ছেলে আকরাম গাইন, কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রামের মোফাজ্জল গাজীর ছেলে মনিরুল গাজী, চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের মৃত্যু আবুবক্করের ছেলে হামিদুল ইসলাম সরদারকে আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জিয়া বলেন, বৃহস্পতিবার রাতে অভিযানে পাঁচ পরোয়ানা আসামিকে আটক করে শুক্রবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।