মহানবী (সাঃ) এবং হযরত আয়েশা (রাঃ) এর বিয়ে নিয়ে নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দাল কটাক্ষ করার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
যশোরের ঝিকরগাছায় শুক্রবার জুম্মার নামাজ শেষে যশোর রোডের দুই পাশে প্রায় ৫ হাজার মানুষের মানববন্ধন হয়।
ঝিকরগাছা বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল্লাহ হুসাইন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আকবর হুসাইন। তিনি বলেন- মহানবী (সাঃ) হযরত আয়েশা (রাঃ) কে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ৯ বছর বয়সে। মহানবী (সাঃ) এর বিয়ে নিয়ে কটাক্ষকারী নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের ফাঁসির দাবী করছি। একই সাথে ভারতীয় পণ্য বর্জনের জন্য মুসলিম ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সভাপতি আব্দুল্লাহ হুসাইন বলেন- মহানবী (সাঃ) কে কটাক্ষ করার প্রতিবাদে সংসদে নিন্দা প্রস্তাব পাসের দাবি জানাচ্ছি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন - মাওঃ আবদুস শুকুর, মাওঃ সাইফুল্লাহ, হাফেজ আসাদুল্লাহ, ইসহাক আলী প্রমুখ।
পদ্মপুকুর গ্রামের পঞ্চান্নোর্ধ ইউসুফ বলেন দীর্ঘ ১ মাইল লম্বা এ মানববন্ধনে প্রায় ৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন এবং সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।