দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তর এ জনপদে মৎস্য চাষ বৃদ্ধি ও মৎস্য উৎপাদন বাড়ানো সংরক্ষণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন।
দিঘলিয়া উপজেলা মৎস্য উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও নতুন জলাশয় সৃষ্টি ও নতুন মৎস্য চাষি সৃষ্টির লক্ষে নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এ কর্মসূচির মধ্যে রয়েছে পরোনো খাল, পুকুর ও জলাশয়গুলো সংস্কার ও খনন কাজ, সরকারি জলাশয়গুলোতে মাছের পোনা অবমুক্ত করা, সাগর ও নদীতে মাছ ধরা জেলেদের অবকাশকালীন খাদ্য সরবরাহ করা ও তাদের মাছ ধরার পাশাপাশি অন্যান্য পেশায় উদ্বুদ্ধকরণ ও সেবা প্রদান।
এরই অংশ হিসেবে দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে
দিঘলিয়া উপজেলার ০৯ জন সমূদ্রগামী জেলেকে ১ম কিস্তিতে জনপ্রতি ৫৬কেজি হারে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে সেনহাটি ইউনিয়ন পরিষদে।
২০২১-২২ জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ডোমরা-৩ বরোপিটে মাছের পোনা মজুদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, জলাশয়ের সুফলভোগীবৃন্দ ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
গাজীরহাট ইউনিয়নের আবালগাতীতে ২০২১-২২ ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় স্থাপিত প্রদর্শনী চাষির মজুদ পুকুর ও খাদ্য সংরক্ষণ ব্যবস্থা পরিদর্শন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন পরিষদে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে নারী উদ্যোক্তাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদবয় যথাক্রমে আলী রেজা বাচা ও মমতাজ শিরিন ময়না ও দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মঞ্জুরুল ইসলামের দিকনির্দেশনা ও সহযোগিতায় সকল গৃহীত কর্মসূচির সফল বাস্তবায়ন তরান্বিত হয়। এ সময় দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তরের সকল কর্মকর্তা -কর্মচারীগণ উপস্থিত থেকে গৃহীত সকল কর্মসূচি বাস্তবায়নে আন্তরিকভাবে সহযোগিতা করেন।