“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” শ্লোগানের আলোকে নওগাঁর পোরশায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জালুয়া গ্রামে রাজশাহী জোনের নওগাঁ সরকারি কলেজ ইউনিটের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “বাঁধন” এর আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে ওই গ্রামের প্রায় ৪ শতাধীক নারি-পুরুষ তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে নিয়েছেন। শুক্রবার দিনব্যাপি অনুষ্ঠিত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সকাল ৯টায় উদ্বোধন করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী। এ সময় ৫ নং ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম সহ সংগঠনটির সদস্যগণ এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।