মহানবী সা.কে নিয়ে ভারতের বিজিপি নেতা কর্তৃক কটূক্তি করায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর সানুনয় অনুরোধ জানিয়েছেন কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব শাইখুল হাদীস মাও. শফিকুর রহমান জালালাবাদী। সেই সাথে তিনি মুসলমানদেরকে ব্যক্তিগতভাবে ভারতীয় পণ্য বয়কট করার আহবান জানিয়েছেন।
শুক্রবার জুম্মার বয়ানে তিনি এসব কথা বলেন। জুম্মার বয়ানে মাও. শফিকুর রহমান জালালাবাদী আরও বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দীর্ঘ বছরের স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোবারকবাদ জানাই। মানুষের দুর্ভোগ লাঘবে সদকায়ে জারিয়ার মতো এই মহতী উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রীর জন্য শোকরানা দোয়াও করেছেন তিনি।