কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর ও নিকলী উপজেলার প্রায় ২০-২৫ টি বাজারে বিভিন্ন প্রকার চালের বাজার অস্থির হয়ে পড়েছে প্রায় ১৫-২০ দিন ধরে। সরকার কোন মতেই বাজার নিয়ন্ত্রণ করতে পারছেনা বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। গত ১৫ দিন আগে ৫০ কেজি বস্তার যে চাল ছিল ২৩০০-২৪০০ টাকা। সে চাউল বর্তমানে ২৫০০-২৬০০ টাকা মন বিক্রি হচ্ছে। প্রতি মনে ১০০-২০০ টাকা বেড়ে গেছে। এর ফলে নি¤œ বিত্ত ও মধ্য বিত্ত লোকজনদের আয়ের তুলনায় ব্যয় ক্রমান্বয়ে নাগালের বাইরে চলে গেছে। এই দুটি বিত্তরা এখন কড়াল গ্রাসের মধ্যে তাদের জীবন পাড় হচ্ছে। গত কাল শুক্রবার সকালে হাওড়ের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বর্তমানে বি.আর-২৮ প্রতি কেজি চাউল ৫২-৫৩ টাকা, বি.আর-২৯ প্রতি কেজি চাউল ৪৮-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাটারি ভোগ ২৫ কেজি ১৭০০-১৮০০ টাকা, নাজির শাইল ২৫ কেজি ১৭০০ টাকায় বিক্রি হচ্ছে। কাটারি ভোগ ও নাজির শাইল প্রতি বস্তায় ৭৫ টাকা থেকে ১০০ টাকা বেড়েছে বলে খুচরা ব্যবসায়ীরা সংবাদ মাধ্যম কর্মীদের জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ব্যবসায়ীরা জানান, তাদেরকে বিভিন্ন বাজার থেকে বেশী মূল্য ধান ক্রয় করতে হচ্ছে। সেই কারণে চালের বাজার অস্থির হয়ে পড়েছে বলে উল্লেখ করেন। বাজিতপুর খাদ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, চালের বাজার অস্থির হওয়ার কারণে সরকারী বিভিন্ন গোদামে ইরি-বোরো ধান ও চাল সঠিক ভাবে সংগ্রহ হচ্ছে না বলে উল্লেখ করেন।