খুলনার পাইকগাছায় মা’র উপর অভিমান করে তন্নি (১৬) নামে স্কুল ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আতœহত্যা করেছে। সে উপজেলার রাড়–লী ইউনিয়নের অজয় ঘোষের মেয়ে ও শহিদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। পুলিশ লাশের সুরত হাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মামলার তদন্তকরী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক আসাদুল ইসলাম জানান, বুধবার সকালে উপজেলার রাড়–লী ইউনিয়নের রাড়–লী গ্রামের অজয় ঘোষের মেয়ে তন্নি ঘোষ মাকে তার নিজ ঘরে খাবার দিতে বলে। কিন্তু মায়ের খাবার দিতে দেরী হওয়ায় মায়ের উপর অভিমান করে বসত ঘরে আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আতœহত্যা করে। একটু পরে মা ভাত নিয়ে তার ঘরে গেলে দেখে সে তার নিজ ওড়না গলায় পেঁচিয়ে ঝুঁলে রয়েছে। মায়ের ডাক চিৎকারে বাড়ির লোকজন এসে দেখে সে মারা গেছে।