খুলনার পাইকগাছা থানার ওসি মো. জিয়াউর রহমান জিয়া জেলার শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন। ৮ জুন বুধবার জেলা পুলিশের মাসিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন, জননিরাপত্তা বিধান, গ্রেফতারী পরোয়ানা তামিল সহ অন্যান্য বিষয়ে বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়। পুলিশ সুপার পুলিশ সুপার মো. মাহবুব হাসান বিপিএম এর সভাপতিত্বে সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন পাইকগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রফিকুল ইসলাম।