খুলনার ডুমুরিয়ার টিপনা এলাকায় অবৈধভাবে নদীর জমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এর ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ দেন।
আদাতল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার বালিয়াখালী ব্রীজ সংলগ্ন নদীর জমির মাটি অবৈধভাবে কেটে মৎস্য ঘের তৈরীর অপরাধে টিপনা গ্রামের সাজ্জাত ফকির নামে মৎস্য ঘের মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়েছে। ভ্রাম্য আদালত পরিচালনায় সহযোগীতা করেন ডুমুরিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।