নীলফামারীর ডিমলা উপজেলার প্রবীন সাংবাদিক ডিমলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক খবরপত্র পত্রিকা ও এসএ টিভির ডিমলা উপজেলা প্রতিনিধি ও উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের খালিশা চাপানী গ্রামের মৃত আবদুস সোবহান চৌধুরীর ছেলে আলতাফ হোসেন চৌধুরী মঙ্গলবার (৭ জুন) দুপুরে অসুস্থ জনিত কারণে নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭২) বছর। তিনি চার মেয়ে, তিন ছেলে, নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার রাত ১০.০০টায় নিজ বাড়ীতে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, খালিশা চাপানী ইউপি’র (সাবেক) চেয়ারম্যান আতাউড় রহমান সরকার গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।