নীলফামারীর সৈয়দপুরে চোরা পথে আসা ভারতীয় কসমেটিক ব্যবসা চলছে জমজমাট। দীর্ঘদিন থেকে এ ব্যবসা চলে আসলেও প্রশাসনের ভুমিকা প্রশ্নবিদ্ধ। পুলিশি অভিযান ঝিমিয়ে পড়ায় কালোবাজারী ব্যবসায়িরা বেপড়োয়া হয়ে ওঠেছে।
অভিযোগ রয়েছে ভারত থেকে চোরা পথে আনা হচ্ছে কসমেটিক। আবার কেউ কেউ অধিক লাভের আশায় কসমেটিকের পাশাপাশি চোরা পথে আনছে বিভিন্ন ওষুধসহ নেশা জাতীয় দ্রব্য।
সৈয়দপুর বাজারের মনোহরী পট্টিতে এ সকল ভারতীয় ব্যবসার মহাজন হলেন বালুরেন্স ক্যাম্পের সেলিম, গোলাহাট ক্যাম্পের আহমেদ আলি ও নতুন বাবুপাড়ার হরিহর নামে তিন ব্যবসায়ি। এরা চোরা পথে ওই সকল মালামাল এনে তা প্রকাশ্য বিক্রি করছে।
একটি সুত্র জানায় এরা মালগুলো নিয়ে আসছে ঢাকা, কুমিল্লা ও বগুড়া দিয়ে।
এদের কাছ থেকে পাইকারী দামে নিয়ে খুচরা বিক্রি করছে গুড্ডু,রতন,জগন্নাত,সাহিদ ও সালাম নামে বেশ কয়েকজন।
এক সময় চোরা পথে আসতো জিরা,গোল মরিচ,লং,এলাচসহ অনেক কিছু। কিন্তু হিলি ও বুড়িমারি পথে নিষেধাক্কা থাকায় এখন ভিন্ন পথে এগুলো আনা হচ্ছে।
ভারতীয় মালামালের কারণে মার খাচ্ছে দেশীয় পণ্য।
এ ব্যাপারে বাংলাদেশ কৃষকলীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আবদুস সবুর আলম ও সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রামানিক জানান,চোরা পথে আসা ভারতীয় মালামালের কারণে দেশীয় পণ্য বাজারে মার খাচ্ছে। তাই দেশীয় পণ্য বাজারে ঠিকে রাখতে হলে চোরা পথের ব্যবসায়িদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে হবে।
এ ব্যাপারে চোরা আসা ভারতীয় মালামাল ব্যবসায়ি আহমেদ ও হরিহর বলেন আমরা শুধু ঈদের সময় এ ব্যবসা করে থাকি।