চাঁদপুর - লাকসাম রেলপথের হাজীগঞ্জ রেলষ্টেশানের কাছে গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত বৃদ্ধের (৫৫) লাশ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এর আগে বুধবার রেল স্টেশনের প্রায় আধাকিলোমিটার পূর্বে রেল ব্রীজ সংলগ্ন কাজিরগাঁও এলাকায় লাশটি দেখে স্থানীয়রা।
জানা গেছে, এ দিন সকালে হাজীগঞ্জ সদর ইউনিয়নের রেল ব্রীজ সংলগ্ন এলাকায় রেল লাইনের পাশে একটি গাছের ডালে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,রেলপথের পাশে সবুজ বনায়নের গাছে ওই ব্যক্তির য়ুলন্ত লাশ দেখে স্থানীয়রা।
হাজীগঞ্জ থানার ওসি তদন্ত ইব্রাহিম খলিল চাঁদপুর কন্ঠকে জানান, আমরা পিবিআইকে খবর দিয়েছি,উনারা এসে আলামত জব্দ করবে একই সাথে ডিএনএ নমুনা সংগ্রহে রাথার হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে।