বাগেরহাটের মোল্লাহাটে ইউনিয়ন পর্যায়ে নারী ও শিশু সুরক্ষায় নাগরিক সমাবেশ (বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং) ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ এর আয়োজনে মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার কোদালিয়া ইউনিয়নের জয়ডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নাগরিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রধান শিক্ষক রমেশ চন্দ্র খান, প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, শিশু অধিকার সেক্টরের সুপারভাইজার স্বপন দাস, প্রধান শিক্ষক বিধান সমাদ্দার, লাইভলিহুড সুপারভাইজার প্রতীক সাহা, প্রকল্পের মনিটরিং অফিসার প্রকাশ দাস সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।