নীলফামারীর সৈয়দপুর গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়। আর এ ব্যাংকের দেয়ালে সাটানো আছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অকুতোভয় বীর বাঙ্গালী বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবি। নিয়ম অনুযায়ী পাশে প্রধানমন্ত্রীর ছবি থাকার কথা। কিন্তু বঙ্গবন্ধুর ছবির পাশে তাঁর মানসকন্যা জননেত্রী দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেয়ালে সাটানো হয়নি।
এতে ক্ষোভ প্রকাশ করেন সৈয়দপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রামানিক। তিনি বিষয়টির রহস্য জানতে ছুটে যান গ্রামীণ ব্যাংক সৈয়দপুর শাখা কার্যালয়ে। কথা বলেন ওই শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ বায়েজীদ বোস্তামীর সাথে।
প্রধানমন্ত্রীর ছবি কেন ব্যাংকে লাগানো হয়নি জানতে চাইলে এ ব্যাপারে শাখা ব্যবস্থাপক কোন জবাব দিতে পারেননি। তিনি বলেন কেন প্রধানমন্ত্রীর ছবি ব্যাংকের দেয়ালে সাটানো হয়নি এর উত্তর আমার কাছে নেই। হয়তো তারাগঞ্জ এরিয়া ম্যানেজার এ ব্যাপারে বলতে পারবেন। আপনি তাঁর সাথে কথা বলে জেনে নিতে পারেন।
প্রধানমন্ত্রীর ছবি গ্রামীণ ব্যাংক সৈয়দপুর শাখায় কেন লাগানো হয়নি এ ব্যাপারে গ্রামীণ ব্যাংক তারাগঞ্জ এরিয়া ম্যানেজার হারুন অর রশীদ বলেন,কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ব্যাংক চলে। কি কারণে ব্যাংকে প্রধানমন্ত্রীর ছবি নেই তা আমিও সঠিক জানি না। তবে এ ব্যাপারে আমি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানার চেষ্ঠা করবো। তাদের নির্দেশনা পেলে দ্রুত সময়ে প্রধানমন্ত্রীর ছবি যথাস্থানে লাগানোর ব্যবস্থা করা হবে। তবে আমি মৌখিকভাবে সৈয়দপুর শাখার ম্যানেজারকে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি লাগানোর অনুমতি দিয়েছি। তিনি অবশ্যই লাগানোর ব্যবস্থা করবেন।
বাংলাদেশ কৃষকলীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রামানিক বলেন গ্রামীণ ব্যাংকে সৈয়দপুর শাখায় প্রধানমন্ত্রীর ছবি লাগানো হয়নি। আমি বিষয়টি নিয়ে শাখা ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজারের সাথে কথা বলি। তবে এ ব্যাপারে তারাও কোন জবাব দিতে পারেননি। আমার দাবি দ্রুত সময়ে ব্যাংকের দেয়ালে প্রধানমন্ত্রীর ছবি লাগানো হোক।