রংপুরের পীরগাছায় প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারী হাসপাতালের বাস্তবায়নের প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টির লক্ষে একজন খামারী ও ব্যবসায়ীকে পিকাপ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে পিকাপের চাবি তুলে দেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান।
প্রাণিসম্পদ অধিদপ্তরের এনএটিপি-২ আওতায় আইএফ-৩ প্রকল্পের ভূর্তকির মাধ্যমে ১৩ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের পিকাপটি ৫ লাখ ৮১ হাজার টাকা আর্থিক সহায়তা দেয় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল। বাকি ৭ লাখ ৮৪ হাজার টাকা পরিশোধ করেন খামারী শাহিদুল ইসলাম। মেসার্স বুলবুল ট্রেডার্স এর পক্ষে এটি গ্রহন করেন খামারী শাহিদুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুস ছালাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ আলহাজ¦ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম, বরেন্দ্র উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, নাজির হোসেন ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।