টাঙ্গাইলের দেলদুয়ার পুলিশের ইভটিজিং বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছেন দেলদুয়ার থানা পুলিশ। মঙ্গলবার সকালে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেনর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের সামনে ইভটিজিং বিরোধী ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তায় মটর সাইকেল বহর নিয়ে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ ব্যপারে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন বলেন, অফিসার ও ফোর্সের মাধ্যমে থানা এলাকায় টহল, আইন-শৃঙ্গলা পরিস্থিতি স্বাভাবিক ও ইভটিজিং মুক্ত রাখতে অভিযান অভ্যাহত থাকবে।