রূপসায় জমিজমা সংক্রান্ত বিভিন্ন মামলায় পরাজিত হয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের সাথে সম্পৃক্ত হয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় রূপসা প্রেসক্লাবে এ সংবাদ অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার নৈহাটী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফার শেখ। এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী আরজিনা বেগম ও শ্যালক জাহিদ হাসান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে নৈহাটী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইলাইপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ও ইলাইপুর আরাফাতিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। এমতাবস্থায় আমার স্ত্রীর নামে থাকা একটি জমি নিয়ে মামলা মোকদ্দমায় প্রতিপক্ষ পরাজিত হয়। তারপর স্থানীয় একটি প্রভাবশালী মহলের সাথে সম্পৃক্ত হয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে আমার নামে অভিযোগ করে হয়রানীর চেষ্টা চালিয়ে আসছে। গত ২০০৯ সালে ইলাইপুর গ্রামের মো. সরোয়ার শেখ আমার স্ত্রী আরজিনা বেগমকে জাবুসা মৌজার এসএ খতিয়ান নং ৫৬৬, এসএ দাগ নং ২১৩/২১৩/৪৭৬, আরএস খতিয়ান নম্বর ৭২৬, আরএস ৩০৬০, ৩০৬১, ৩০৬৬, ৩০৭৭ নং দাগের ০.৮২০৪ একর জমির পাওয়ার দেন। সে মোতাবেক ওই জমি ভোগদখলের এক পর্যায় আমার স্ত্রী ২০১৩ সালে খুলনা মহানগরীর আজাহারুল ইসলাম নামে এক ব্যক্তির নিকট ২৮ লাখ টাকায় ১১৭০ নম্বর রেজিস্ট্রি বায়না করে। এরপর ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর ২৮ লাখ টাকা ফেরত দিয়ে ওই বায়না বাতিল করে সে। একই দিন ৩৫ লাখ টাকা মূল্য নির্ধারণ করে ৩৪ লাখ টাকায় ওই জমি আমার নামে ২২৩৮ নং রেজিস্ট্রি বায়না করে। দীর্ঘ দিন যাবৎ ওই জমি সরোয়ার শেখ রেজিস্ট্রী করে না দেওয়ায় পরবর্তীতে জমি ভোগদখলে থাকা অবস্থায় ২০১৬ সালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনার আদালতে দখল সত্বের মামলা দায়ের করি। এ মামলায় বিজ্ঞ আদালত আমার পক্ষে রায় ঘোষণা করেন।
এরপর সরোয়ার জমি নিয়ে নানা তালবাহানা করতে থাকায় একই বছর আমি সরোয়ার শেখ এর বিরুদ্ধে খুলনার ৩য় আদালতে দেওয়ানী মামলা দায়ের করি। যার মামলা নং ১৩৬/১৬। মামলাটি দীর্ঘদিন চলার পর ০৩/১১/২০১৯ তারিখ বিজ্ঞ আদালত আমার পক্ষে রায় ও ডিগ্রি প্রদান করেন। এদিকে মামলায় পরাজিত হয়ে সরোয়ার শেখ গত ২৫/১১/২০২০ তারিখ খুলনার যুগ্ম জেলা জজ ৩য় আদালতে আমাকে বিবাদী করে একটি দেয়ানী মামলা দায়ের করেন। মামলা নং ২১৫/২০। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। মামলা চলমান থাকা অবস্থায় ওই জমি জবর দখলের জন্য সরোয়ার শেখ আমাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এমনকি স্থানীয় প্রভাবশালী একটি চক্রের সাথে আঁতাত করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে মিথ্যা গল্প সাজিয়ে অভিযোগ করে হয়রানীর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি আরো বলেন,আমি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকা-ে জড়িত থাকার পাশাপাশি এলাকার উন্নয়নে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছি। বিরোধী পক্ষ আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমুর্তি ক্ষুন্ন করার মানষে দীর্ঘ দিন ধরে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।