শরণখোলায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার টি টি এ- ডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ইভেন্টের খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর ই আলম ছিদ্দিকী। শরণখোলা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আবদুল হাই, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান পাইক, বিধান চন্দ্র রায় ও রতন কুমার বল, উপজেলা স্কাউটস কমিশনার মোঃ সরওয়ার আলম, টিটিএন্ডডিসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রশান শিক্ষক সেলিনা আক্তার সুরমা, শিক্ষক নেতা শহিদুল ইসলাম, মিজানুর রহমান, সোহরাব হোসেন, বজলুল রহমানসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ।
উল্লেখ্য উপজেলার ৪ টি ইউনিয়ন থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা আগামী ৯ জুন বাগেরহাট জেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।