পিতা-মাতার উপর অভিমান করে তরিকুল ইসলাম গাজী (২৫) নামে এক যুবক বিষ পানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার মঠবাড়িয়া গ্রামে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তরিকুলের পিতা-মাতা তাকে একটু বকাবকি করে। এ ঘটনায় পিতা মাতার উপর অভিমান করে সকলের অগোচরে সে নিজের ঘরে গিয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন।
এ সময় ঘরে ভিতর গোঙানির শব্দ শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত্যুকালে তরিকুল পিতা-মাতাসহ সন্তান সম্ভাব্য স্ত্রী রেখে গেছেন। এ রির্পোট লেখা পর্যন্ত লাশের সুরতহাল রির্পোটের জন্য মর্গে ছিল৷
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া বিষ পানে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।