দৈনিক যায় যায় দিন পত্রিকার ১৭ বছর পূর্তি উপলক্ষে খুলনার ডুমুরিয়ায় র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার ফ্রেন্ডস ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম, থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া ও সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল্লাহ। ফোরামরে সভাপতি এইচএম উবাঈদুল্লাহ'র সভাপতিত্বে এবং সম্পাদক শেখ আবদুল হক লিটনের সঞ্চালনায় সভায় উপস্হিত ছিলেন সাংবাদিক মাহাবুবুর রহমান, সাংবাদিক এস রফিকুল ইসলাম, ফোরামর নেতৃবন্দর মধ্যে ছিলেন মো. মহাসিন হোসেন খান, প্রধান শিক্ষক দিলারা বিউটি, ডা. শংকর মহলদার, আব্দুল্লাহ খান, আবদুল জলিল, আবুল হাসন খান, জুলফিকার আলী ভুট্টো, ইসমাইল জোয়াদ্দার, মামুন সরদার, আকাশ কুন্ডু, সাব্বির হোসেন গাজী, মুুজিবুর রহমান শেখ, সুদিপ্ত রায়, আবু মুছা সরদার, মো. আছাবুর রহমান, মো. হোসেন খান, মো. খলিল গাজী, মো. শরীফ গাজী, জাকির হোসেন, মো. টনি প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন যায় যায়। দিন ডুমুরিয়া প্রতিনিধি সুব্রত কুমার ফৌজদার। সবশেষ অতিথিবৃন্দ উপজেলা চত্বর থেকে র্যালী সহকারে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিন করেন।