তেরখাদায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তনের অভিজোজন প্রকল্পের অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ কর্মমালা গতকাল সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিেেলন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটরিং অফিসার ধীমান ঘোষ, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজীত রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, অ্যাকাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানাসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম।