নাটোরের লালপুরে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র সচিবদের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুন ২০২২) সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠানে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী, অ্যাকাডেমিক সুপারভাইজার সা’দ আহমেদ শিবলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হযরত আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, অধ্যক্ষ মো. শাহবাজ আলী, প্রধান শিক্ষক মো. গাওছুল আজম, তপন কুমার রায়, খাজা শামীম মো. ইলিয়াস হোসেন, মো. আজমল হোসেন, মো. শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় জানানো হয়, উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৩ হাজার ৭৬০ জন অংশগ্রহণ করবে। এর মধ্যে চারটি কেন্দ্রে এসএসসিতে ২ হাজার ৭৫৮ জন, দুইটি কেন্দ্রে এসএসসি ভোকেশনালে ৬৬৫ জন এবং একটি কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৩৩৭ জন পরীক্ষার্থী রয়েছে।