কিশোরগঞ্জের বাজিতপুর পরিবেশ উন্নয়ন ক্লাব, পিপলস ওরিয়েন্টড প্রোগ্রাম (পি.কে.এস.এফ) ইমপ্লিমেন্টেশন (পপি) প্রকল্পের অধীনে (এস.ই.পি) আওতায় পরিবেশ বান্ধব উপায়ে মহিষ পালন উপ প্রকল্পের আওতায় গতকাল সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোরশেদা খাতুনের নেতৃত্বে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টায় আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোরশেদা খাতুন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল একটাই পৃথিবীঃ প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন ধারণ করা। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোরশেদা খাতুন, প্রকল্প ম্যানেজার ডাঃ মোঃ মোরশেদুল আলম পরিবেশ কর্মকর্তা, মোঃ মনির হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার ফারুক সহ পপির বিভিন্ন কর্মকর্তা ক্লাব শাখার সদস্যগণ।