লাইসেন্স বিহীন অবৈধভাবে খাদ্য পন্য(ধান) গুদামজাত করার অপরাধে ঝিকরগাছার ৩ ব্যবসায়ীর কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে লাইসেন্স করাসহ ধান বিক্রির নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকালে যশোরের ঝিকরগাছা উপজেলার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিব হাসান অভিযান পরিচালনা করেন। এ সময় গদখালী বাজারের ৩ ধান গুদামজাতকারীর গুদামে অভিযান চালানো হয়। লাইসেন্স ছাড়াই ধান গুদামজাতকারী গদখালীর বাবু ট্রেডার্স, সরদার ট্রেডার্স ও রব ট্রেডার্সে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ ধান গুদামজাত করা অবস্থায় পাওয়া যায়। এদের লাইসেন্স না থাকায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তাদেরকে লাইসেন্স গ্রহণের নির্দেশ দেয় আদালত। একইসাথে আগামী ৭ দিনের মধ্যে গুদামজাতকৃত ধান বিক্রির নির্দেশ দেয়া হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্রক আশরাফুজ্জামান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবোধ কুমার পাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।