নীলফামারীর সৈয়দপুরে চার যুগ পর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হলো। ৫ জুন সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ছিলেন এমপি রাবেয়া আলীম।বিশেষ অতিথি নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। এছাড়াও ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন,সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন,পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ¦ রাশেদুজ্জামান রাশেদ,যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ,উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুস সবুর আলমসহ অনেকে।
সম্মেলনে সকলের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা ও পৌর কমিটির তালিকা ঘোষণা করা হয়।
উপজেলা কমিটির সভাপতি হলেন সানজিদা বেগম লাকি ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।
পৌর কমিটির সভাপতি রাফিকা আকতার জাহান বেবী ও সাধারণ সম্পাদক কাজী জাহানারা বেগম।