যশোরের ঝিকরগাছার থানার মোড়ে ঢাকাগামী সোহাগ পরিবহনে অভিযান চালায় পুলিশ। এ সময় ২৭ বোতল ফেনসিডিল সহ ১ জনকে আটক করেছে ঝিকরগাছা থানার পুলিশ।
রোববার সকালের এ ঘটনায় ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ঝিকরগাছা থানার উপপরিদর্শক আমীর হোসেন ও জুয়েল রানা জানান - মাদক উদ্ধার অভিযানে থানার মোড়ে ঢাকাগামী সোহাগ পরিবহনে অভিযান চালানো হয়। এ সময় ঝিকরগাছা উপজেলার মাটিকুমড়া গ্রামের আবদুল হাকিম মোড়লের ছেলে সোহাগ হোসেন (৩৩) বাস থেকে নেমে হাঁটতে থাকে। পুলিশের সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ওসি সুমন ভক্ত জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সকালেই মামলা।