রংপুর মহানগর বিএনপি’র কার্যক্রম গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষে ওয়ার্ড ভিত্তিক সদস্য নবায়নের কার্যক্রম গ্রহণ করেছে। এ উপলক্ষে প্রস্তুুতি মূলক সভা শনিবার নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, রুহুল আমিন বাবলু, মির্জা বাবর বাবলু, নাজমুল আলম নাজু প্রমুখ। এ সময় মহানগরীর আওতাধীন কোতোয়ালি থানার ২০,২১,২২,২৩, ২৪, ২৫, ২৬, ২৭ নং ওয়ার্ড এবং হারাগাছ থানার ৭,৮,৯ নং ওয়ার্ডের দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় আগামীতে মহানগরীর ছয় থানার ৩৩টি ওয়ার্ড বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।