গজারিয়া নদী-খাল ও পরিবেশ রক্ষা কমিটির আয়োজনে নদী খাল ও পরিবেশ নিয়ে এই ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম রুমে রোববার দুপুর ১ টায়।
গজারিয়া কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মুর্তজা আলীর সভাপতিত্বে নদী খাল ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি সাহাদাত পারভেজ, সাধারণ সম্পাদক মাসুম খান,
প্রভাষক ফরিদা ইয়াসমিন, কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ ও ম্যানেজিং কমিটির সদস্য লোকমান হোসেন সরকার, ইসরাফিল, এর উপস্থিতিতে সম্মানিত শিক্ষক বৃন্দ পরিবেশ বিষয়ক বিভিন্ন দিক আলোচনা করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।