বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি, ছাত্রলীগ, যুবলীগের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রদলের সন্ত্রাসী হামলা, পদ্মাসেতু, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্র সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- ব্যাহত করতে খুলনাসহ সারা দেশব্যাপী বিএনপি জামাত কর্তৃক সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে তেরখাদা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের বিক্ষোভ ও প্রতিবাদ সভা গতকাল বিকেল ৪টায় উপজেলা আলীগের সভাপতি এফএম অহিদুজ্জামানের সভাপতিত্বে তেরখাদা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী কেএম আলমগীর হোসেন, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাতেম আলী, সহ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শিশির, সদস্য আবদুল মান্নান খান মনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ নাসের হোসেন, যুবলীগের সেক্রেটারী মিজানুর রহমান হিরাঙ্গীর, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ আনিসুল হক, শ্রমিকলীগের সেক্রেটারী জিল্লুর রহমান নান্নু প্রমুখ।