স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় সারা দেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিবন্ধনহীন ও মানহীন ক্লিনিক-ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালিয়ে নিবন্ধনহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সাময়িক বন্ধ ও কিছু ডায়াগনোস্টিক সেন্টারগুলিকে লাইসেন্স রি-নিউ/নাবয়ন করার জন্য এক মাসের সময় দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাফিয়া ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার সহ অন্যান্য ডায়াগনোস্টিক সেন্টারগুলিও খোলা রেখে চলমান রেখেছে কার্যক্রম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২৮ ও ২৯ মে অভিযান চালিয়ে ২২টি নিবন্ধনহীন ক্লিনিক-ডায়াগনোস্টিক সেন্টার সাময়িক বন্ধ, লাইসেন্স নবায়নের জন্য ৯টি প্রতিষ্ঠানকে ১ মাস সময় দেওয়া সহ ৩টিকে সিলগালা করা হয়। শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাফিয়া ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারসহ অন্যান্য ডায়াগনোস্টিক সেন্টারগুলিও খোলা রেখে চলমান রেখেছে কার্যক্রম।
সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে শাটার বন্ধ করে ১টি খোলা রেখে কার্যক্রম চালাতে থাকে। বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার জন্য লোকজন যাওয়া আসা করছে। অন্যদিকে ডায়াগনোস্টিক সেন্টারে সাংবাদিকদের পাঠানো একব্যাক্তি রক্ত পরিক্ষা করা যাবে কি-না জানতে চাইলে তারা জানান,করা যাবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব রায় বলেন, আমরা জানি সেগুলো বন্ধ আছে। আমরা বলে দিয়েছি যদি কোনো প্রতিষ্ঠান খোলা পাই, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।