খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নের বিজিপি শামুকপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস টুর্নামেন্ট উদ্বোধন ও সভাপতিত্ব করেন। বিজিপি শামুকপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গদারডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনী খেলায় অংশ নেয়। খেলায় বিজিপি প্রাথমিক বিদ্যালয় ৫-১ গোলে গদারডাংগা বিদ্যালয়েকে পরাজিত করে। এ সময় উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, সহ-সভাপতি প্রকাশ সরকার টুকু প্রধান শিক্ষক কালিদাস রায়, নাজিরা আক্তার, লক্ষন চন্দ্র মন্ডল, প্রসেনজিত সরকার, পরিমল চন্দ্র বৈদ্য, ইউপি সদস্য কুমারেশ মন্ডল, পুলকেশ রায়, আজিজুল ইসলাম, মহিলা ইউপি সদস্য বিনতা বিশ্বাস, লতা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কালিপদ বিশ্বাস, বিদ্যালয়ের সভাপতি সদানন্দ মন্ডল, আ.লীগ নেতা মদন মোহন মন্ডল, মোতালেব সানা, দিলীপ রায়, আজিজ সরদার, আলমগীর খলিফা, অনাথবন্ধু মন্ডল, সুকৃতি বাছাড়, লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার, যুবনেতা রাজু সানা, রিপন সানা। খেলায় বি, জি, পি শামুকপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গদারডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন শিক্ষক আশিষ রায়।