আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ জুন শনিবার বেলা ১১ টায় শহীদ স্মৃতি পৌর উদ্যান প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে সমাবেশ হয়। মিছিলের উদ্বোধন করেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক ও আনিছুর রহমান আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র সাহা ও সাইফুজ্জামান সোহেল প্রমুখ।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, শহর আওয়মী লীগের সভাপতি ও পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর ও সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিকসহ সহশ্রাধীক নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।