ডুমুরিয়ারসাজিয়াড়া (মডেল)সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে বিদায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতি ক্রমে অধ্যাপক সুলগ্না বসু কে সভাপতি এবং মনিরুজ্জামান সরদার কে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।নব গঠিত ম্যানেজিং কমিটির অন্যান সদস্যরা হলেন ইউপি সদস্য আবু সুফিয়ান খান,মোঃ ইয়াছিন সরদার,আসমা পারভীন,মল্লিকা হালদার,বিজয় কুমার দাস,জি,এম হাসানুজ্জামান,বিবেকানন্দ জোদ্দার, শিক্ষক প্রতিনিধি হাসিনা খানম ঝর্ণা এবং প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মোড়ল।