ভৈরবে ২য় শ্রেণীর শিক্ষার্থী মোকারম ( ৯) কে অপহরনের ৬ দিন পর নারায়নগঞ্জ থেকে শুক্রবার দিবাগত রাতে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরনকারী শিশুর খালু বাবু মিয়া ও তার প্রথম স্ত্রী নুরুন্নাহার ওরফে অনুকে গ্রেফতার করা হয়। তবে শিশুটিকে অপহরণ করে অপহরনকারী প্রথমে ৬০ হাজার পরে ১লাখ টাকা দাবী করে শিশুটির পরিবারের কাছে। এরই মাঝে বিকাশের মাধ্যমে অপহরনকারীকে ৫ হাজার টাকা পাঠানো হয়। বাকি টাকার জন্য একাধিকবার মোবাইলে ফোন দিতে থাকে।
শনিবার দুপুরে ভৈরব থানার ওসি গোলাম মোস্তফা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি আরো জানান, শিশুটি অপহরনের ঘটনায় তার ভাই রুবেল মিয়া বাদী হয়ে ১ জুন রাতে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর আমরা একটি টিম গঠন করে তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পেরে প্রথমে ট্ঙ্গাাইলের ধনবাড়িতে যায়। সেখান থেকে তথ্য নিয়ে পরে নারায়ন গঞ্জের ফতুল্লার একটি বিকাশের দোকোন থেকে নারায়নগঞ্জ ডিবি পুলিশের সহায়তায় প্রথমে বাবু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে একই থানার মদন থেকে তার প্রথম স্ত্রী নুরুন্নাহার ওরফে অনুকে গ্রেফতার করে অনুর হেফাজতে থাকা অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। গ্রেফতারকৃত বাবু মিয়া মুন্সিগঞ্জের সিরাজদিখানের খিদির পুর গ্রামের মালেক মিয়ার পুত্র। তবে সে গ্রামে থাকেনা সে ভাসমান অবস্থায় দেশের বিভিন্নস্থানে অবস্থান করে এবং সে একাধিক বিয়ে করে বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে।
উল্ল্যেখ্যঃ গত ৩ মাস আগে অপহরনকারী বাবু মিয়া ভিকটিমের খালাকে বিয়ে করে। বিয়ের পর গত ২৮ মে বাবু মিয়া তার ভায়রা ভাইয়ের বাড়ি ভৈরবের শ্রী-নগরে কামারকান্দা গ্রামে বেড়াইতে আসে। বাড়িতে এসে তার ভায়রা ভাইয়ের পুত্র ২য় শ্রেণীর শিক্ষার্থী ৯ বছরের শিশু মোকারমকে স্থানীয় বাজারে ঘোরা-ফেরার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে কৌশলে শিশুটিকে ৪/৫ জনের সহায়তায় অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৯৪৫-০৭৩২৯৩ থেকে শিশুর বড় ভাই রুবেল মিয়ার মোবাইল ০১৮৫৬-২৪৩৮৬৮ নম্বরে মুক্তিপণ বাবদ ৬০ হাজার টাকা দাবী করে। মুক্তিপণ না পেলে শিশুটিকে হত্যা করে লাশ ঘুম করার হুমকি দেয়।